সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর
যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
কথা
বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
আর দেখি সাগরের ঢেউ
একটি একটি করে সবগুলো ক্ষয়ে যায়
স্মৃতি হয়ে থাকে না তো কেউ।
শৈশব পার হয়ে কৈশোর এসেছিল
রূপরসমাখা এই ভবে
যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায়
জানি না কি জানি কোন ভাবে
সামনে রয়েছে শুধু অস্তের বেলাভূমি
হয়তো চলে যাবে সেও
স্মৃতি হয়ে থাকবে না কেউ।
করিনি তো কোনো
ফুলের মত ফুল হতে চাই
ফুলের মত ফুল
যেই ফুল পেল নবির পরস
গন্ধ যার অতুল ।
ফুটলো যে ফুল মরুর বুকে
মক্কা মদিনাতে
মুক্তি সুবাস ছরিয়ে দিল
কাবার পথে পথে
বিশ্ব মানুষ মাতোয়ারা
নেই যে তাহার তুল।
সকল শিশুর বন্ধু তিনি
গরিব দুখির সাথ
দোজাহানের নেতা তিনি
আধার ধরাই বাতি
চিন্তে তারে বনের পশু
করে নিত ভুল ।
কথা:
ফুলের মত ফুল হতে চাই
ফুলের মত ফুল
যেই ফুল পেল নবির পরস
গন্ধ যার অতুল ।
ফুটলো যে ফুল মরুর বুকে
মক্কা মদিনাতে
মুক্তি সুবাস ছরিয়ে দিল
কাবার পথে পথে
বিশ্ব মানুষ মাতোয়ারা
নেই যে তাহার তুল।
সকল শিশুর বন্ধু তিনি
গরিব দুখির সাথ
দোজাহানের নেতা তিনি
আধার ধরাই বাতি
চিন্তে তারে বনের পশু
করে নিত ভুল ।
কথা:
বাংলাদেশের মত এমনি আপন
পৃথিবীর নেই যে কোথাও
তুলির আঁচড়ে যেন আকা এই দেশ
সবুজ শ্যামলী এক গাও।
এখানে মেঠো পথে
বাউলের একতারা বাজে,
সোনালি ফসলের মৌ সুবাসে
কৃষকেরা ছুটে যায় কাজে
নদীর বুক জুড়ে চলে
সারি সারি পাল তোলা নাও।
এখানে বাশের বনে
পাখিদের সুরেলা আসর
গাছেরও ডালে বৈশাখ মাসে
পাখিরা গড়ে যে যে বাসর
নদীর