সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস ) স্বাধীনতার গান
লিরিক:
ও আমার দেশ-
ও আমার ভালোবাসা প্রেম,
জীবনের অতলান্ত জুড়ে
আদিগন্ত নীলে উড়ে উড়ে
তোমার মতো দেখে না চোখ
পাললিক ছবি মোলায়েম।।
• দখিনা বাতাস যেন
এই কানেকানে
অপরূপ রূপকথা বলে দিয়ে যায়,
শিশির মাদল আহা সেই গানেগানে
বিমলিন স্বাধীনতা খুঁজে যেন পায়।
জোনাকি মেয়ের নাচে নাচে দুর্বাহেম
। ও আমার দেশ-
ও আমার ভালোবাসা প্রেম।।
পাহাড় বালিকা তার বুক ছুঁয়েছুঁয়ে
কুলুকুলু সাগরের দিকে শুধু ধায়,
হতাশার ধুলোবালি যায় ধুয়েধুয়ে
সবুজ শ্যামলী হাসে সাদা জোছনায়।
মিনারের সুরে ভরে বুকের হেরেম।
ও আমার দেশ-
ও আমার ভালোবাসা প্রেম।।
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
